সাহাজুল সাজু :
মেহেরপুর জেলা পরিষদের সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা মিজানুর রহমানের আয়োজনে জেলার গাংনী পৌরসভা ও ইউনিয়ন পরিষদের সদস্যদের অংশগ্রহণে মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১১টার দিকে গাংনী পৌরসভা মিলনায়তনে মিলন মেলা অনুষ্ঠিত হয়। আয়োজনে সভাপতিত্ব করেন জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান। আয়োজনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা আহম্মেদ আলী।
পৌরসভার কাউন্সিলর হাফিজুল ইসলামের সঞ্চালনায়- এসময় বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র আছেল উদ্দীন,ঝর্ণা বেগমসহ কাউন্সিল ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্য-সদস্যাবৃন্দ। আয়োজনে প্রধান অতিথির বক্তব্যেই গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী বলেন,ইউনিয়ন পরিষদের স্ব-স্ব ওয়ার্ডের মেম্বাররা সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। কারণ ওয়ার্ডের সকল শ্রেণীর মানুষের সুখ-দুঃখে তারাই পাশে দাঁড়ায়।