তোফায়েল হোসেন গাংনী প্রতিনিধিঃ
“মুজিববর্ষের আহ্বান, তিনটি করে গাছ লাগান” এ প্রতিপাদ্যকে সামনে রেখে চলতি মাসের ১৬ তারিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে এক কোটি গাছের চারা রোপনের উদ্বোধন করেছেন। এরই অংশ হিসেবে মেহেরপুরের গাংনীতে পৌর ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে গাংনী থানা সীমানার মধ্যে একশ’টি বৃক্ষের চারা রোপন করা হয়। পৌর ছাত্রলীগের সভাপতি ইমরান হাবিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান, ওসি তদন্ত সাজেদুল ইসলাম। প্রধান অতিথি বৃক্ষরোপনের সুফল, সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডসহ আসন্ন ঈদুল আযহা উপলক্ষে গৃহীত সরকারি সিদ্ধান্তের কিছু গুরুত্বপূর্ণ তথ্য তাঁর বক্তব্যে তুলে ধরেন। এ সময় উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তোহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, গাংনী থানা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগনসহ ইউনিয়ন, ওয়ার্ড ও পৌর ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।