গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীতে প্রতিবন্ধী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। গাংনী উপজেলার বিভিন্ন এলাকার সব বয়সী প্রতিবন্ধী মানুষের মাঝে আনুষ্ঠানিকভাবে শীতবস্ত্র বিতরণ করা হয়।
রবিববার সকাল সাড়ে ১০টার সময় গাংনী প্রতিবন্ধী বিদ্যালয়ে শীতবস্ত্র বিতরণ করা হয়। ডু ফর মেহেরপুর নামক একটি স্বেচ্ছাসেবি সংগঠন শীতবস্ত্র বিতরণের আয়ােজন করে। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডু ফর মেহেরপুর সংগঠনের সভাপতি আব্দুল্লাহ- আল নােমান। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন রাইপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাংনী প্রতিবন্দী বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল মালেক,সদস্য ও বিএন কলেজের প্রভাষক মােস্তাক আহমেদ,সাংবাদিক মাজেদুল হক মানিক। এসময় উপস্থিত ছিলেন প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজমুন নাহার,সহকারী শিক্ষক যথাক্রমে- জাহাঙ্গীর আলম,হাসনাত রাব্বি,বিউটি খাতুন,জুলেখা খাতুন,হুজাইফা খাতুন,সিমা খাতুন,সােহেল রানা,নাসরিন আক্তার নােভা,মুক্তি ঁখাতুনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিতরণ অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক রফিকুল আলম বকুল।