গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীতে বঙ্গবন্ধু শেখ ফজিলাতুন নেছা মুজিব প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। করােনাকালীন সময়ের জন্য প্রধানমন্ত্রীর উপহার স্বরুপ এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলীর বাস্তবায়নে শিক্ষার্থীদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু শেখ ফজিলাতুন নেছা মুজিব প্রতিবন্ধী বিদ্যালয় (পশ্চিম মালসাদহ)-এ আনুষ্ঠানিক ভাবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী। এসময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার ও গাংনী উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারি প্রকৌশলী আসম মাহফুজুর রহমান কল্লােল,গাংনী পৌরসভার উচ্চমান সহকারি জামিরুল ইসলাম টিক্কা বিশ্বাস প্রমুখ।