গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীতে প্রধানমন্ত্রীর উপহার স্বরুপ খাদ্য সামগ্রী ও নগদ টাকা বিতরণ করা হয়েছে। সােমবার সকালে গাংনী পৌরসভার আয়ােজনে পৌরসভা চত্বরে আনুষ্ঠানিক ভাবে এসব বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী পৌরসভার মেয়র জননেতা আহম্মেদ আলী। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পৌরসভার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ টাকা বিতরণ করেন, গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার ও গাংনী উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারি প্রকৌশলী আ স ম মাহফুজুর রহমান কল্লােল,পৌরসভার প্যানেল মেয়র যথাক্রমে আছাল উদ্দীন ও ঝর্ণা বেগমসহ পৌরসভার কাউন্সিলরবৃন্দ।