গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীতে গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ত্রান তহবিল থেকে অসুস্থ মানুষের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর -২ (গাংনী) আসনের জাতীয় সংসদ সদস্য মােহাম্মদ সাহিদুজ্জামান খােকন-এর গাংনী থানা রােডস্থ বাসভবনে আনুষ্ঠানিক ভাবে চেক বিতরণ করা হয়।
সংসদ সদস্য মােহাম্মদ সাহিদুজ্জামান খােকন উপস্থিত থেকে গাংনী উপজেলার বিভিন্ন গ্রামের ৪৫ জনের মাঝে ২ লক্ষ ৫০ হাজার টাকা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও হিজলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামানসহ আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।