তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনী উপজেলার জালশুকা গ্রামে এক প্রবাসির স্ত্রীকে ধর্ষনের অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে গাংনী থানা পুলিশ।
বৃহষ্পতিবার সকালে তাদেরকে গ্রেফতার করা হয়। এরা হচ্ছে- চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নান্দবার গ্রামের কাবের আলীর ছেলে আফাংগির আলম (২৮), জহুরুল ইসলামের ছেলে আকরামুল (১৮) ও মিজানুর রহমানের ছেলে জামাল (২০)।
ধর্ষিতা গৃহবধুকে পুলিশ উদ্ধার করেছে ডাক্তারী পরীক্ষারসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। গ্রেপ্তারকৃতদেরকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে। গাংনী থানার ইন্সপেক্টর (তদন্ত) সাজেদুল ইসলাম জানান, আফাঙ্গির আলম মোবাইল ফোনে ওই গৃহবধুর সাথে সম্পর্ক গড়ে তোলে।
বুধবার রাতে সে তার দুই সহযোগি আকরামুল ও জামালকে সাথে নিয়ে গৃহবধুর বাড়িতে এসে তাকে ধর্ষণ করে ভ্যানযোগে পালানোর সময় স্থানীয় জনতা তাদেরকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ওই গৃহবধুসহ চারজনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে। আফাঙ্গির ধর্ষনের কথা স্বীকার করে ও তাকে সহযোগিতা করেছে দুই বন্ধু আকরামুল ও জামাল। পুলিশ আফাঙ্গির আলমের নামে ধর্ষন ও আকরামুল ও জামালকে ধর্ষনের সহযোগি হিসেবে মামলা দিয়ে মেহেরপুর আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে।