গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর গ্রামে ৩ বোতল ফেনসিডিলসহ রাসেল হোসেন ওরফে বাদশা (২১) নামের একজনকে আটক করেছে ডিবি পুলিশ। আটককৃত বাদশা কাজীপুর গ্রামের বর্ডারপাড়ার কামাল হোসেনের ছেলে।
সোমবার রাতে কাজীপুর গ্রামের কাঁচারীপাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করে মেহেরপুর জেলা ডিবি পুলিশ। ডিবি সূত্র জানায়,কাজীপুর কাঁচারী পাড়ায় মাদক বিক্রি হচ্ছে,এমন খবর পেয়ে জেলা ডিবির এসআই অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে এএসআই মাহাতাব উদ্দীন,এএসআই হেলাল উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে বাদশাকে আটক করেন।এসময় তার নিকট থেকে ৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তার নামে মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়।