সাহাজুল সাজু :
মেহেরপুরের গাংনীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করলেন মেহেরপুর-২ আসনের আওয়ামী লীগ দলীয় প্রার্থী ডাক্তার এ এএসএম নাজমুল হক সাগর। বিজয়ের মাস (ডিসেম্বার) উদযাপনে নানা কর্মসুচী ঘোষণা করেছেন আওয়ামী লীগের দলীয় প্রার্থী ডাক্তার এ এসএম নাজমুল হক। এরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন তিনি।
শনিবার দুপুরে তিনি প্রথমে উপজেলা পরিষদ ও পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধু বন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা পুষ্পমাল্য অর্পণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক একেএম শফিকুল আলম, যুবলীগের কেন্দ্রীয় নেতা রেজাউল ইসলাম রেজা, গাংনী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারাহানা ইয়াসমিন, মটমুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহেল আহম্মেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আব্দুস সামাদ সোহাগসহ আওয়ামী লীগ এবং তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।