গাংনীতে বঙ্গমাতা বেগম ফজ
গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আলােচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
রবিবার সকালে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে জন্মবার্ষিকী পালন করা হয়।
উপজেলা প্রশাসন জন্মবার্ষিকী পালনের আয়ােজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেহেরপুর-২ (গাংনী) আসনের জাতীয় সংসদ সদস্য মােহাম্মদ সাহিদুজ্জামান খােকন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক,গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী।
এসময় আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
এদিকে আলােচনা অনুষ্ঠান শেষে গাংনী উপজেলার বিভিন্ন এলাকার নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।