গাংনী প্রতিনিধি:
হিন্দা তেতুলবাড়িয়া মধ্যবর্তী মাঠ থেকে লিটন (৩৮) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ১০ টার দিকে কৃষকের মরদেহ উদ্ধার করা হয়। লিটন গাংনী উপজেলার তেতুলবাড়িয়া গ্রামের গোলাম মস্তফার ছেলে।
স্থানীয় এবং পুলিশ সুত্রে জানাগেছে, লিটন শনিবার বিকালে বাড়ি থেকে মাছ ধরার উদ্দেশ্যে বের হন। রাত হলেও বাড়ি ফিরে না যাওয়ায় পরিবারের লোকজন অনেক খোঁজা খুঁজি করেন। অবশেষে মাঠে লিটনের মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে গাংনী থানার ওসি (তদন্ত) সহ থানা পুলিশের সদস্যরা ঘটনা স্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। তবে ওই সময় প্রচুর মেঘ বৃষ্টি হচ্ছিল। বজ্রপাতে লিটন কোনো এক সময় মারা গেছে বলে ধারনা পুলিশ ও স্থানীয়দের।
গাংনী থানার ওসি (তদন্ত) সাজেদুল ইসলাম জানান, বিষয়টি আমি শুনেছি ঘটনা স্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। বজ্রপাতে নিহত হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।