তোফায়েল হোসেন,গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীতে পবিত্র মাহে রমজানে বাজার মুল্য স্বাভাবিক পর্যায় রাখতে বাজার মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মেহেরপুর – ২ (গাংনী) আসনের সাংসদ সাহিদুজ্জামান খোকন।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, পৌরমেয়র আশরাফুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, জেলা পরিষদ সদস্য সাহানা ইসলাম সান্তনা, কৃষি অফিসার কে এম সাহাবুদ্দীন, কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা, মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহমেদ, সাহারবাটি ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক, গাংনী বাজার কমিটির সভাপতি মাহবুবুর রহমান স্বপন, সাধারণ সম্পাদক বজলুর রহমান বুলু,
সভায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে সকলকে এক যোগে কাজ করতে হবে এবং সেই সাথে কিছুকিছু দ্রব্যের মূল্য সীমা নির্ধারণ করে দেওয়া হয়।