গাংনী প্রতিনিধি :
বিএনপির ডাকা অবরােধ সফল করতে মেহেরপুরের গাংনী উপজেলা বিএনপির উদ্যােগে নওয়াপাড়া বাজারে বিক্ষােভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সােমবার সকাল ৭টার দিকে অনুষ্ঠিত এ মিছিলে নেতৃত্ব প্রদান করেন গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু ও মেহেরপুর জেলা কৃষক দলের আহবায়ক মাহাবুব আলম।
এসময় বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিলে অংশগ্রহণ করেন।