গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী পৌর বিএনপির উদ্যােগে শান্তি মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার ভােরের দিকে গাংনী উপজেলা শহরের হাসপাতাল বাজারে মিছিল অনুষ্ঠিত হয়।
শেখ হাসিনা সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবি ও অবৈধ নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে ২৬ ও ২৭ নভেম্বর বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা দেশব্যাপী সর্বাত্মক অবরোধ সমর্থনে এ মিছিল অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের নির্দেশনায়-গাংনী পৌর বিএনপি’র সাবেক আহবায়ক ইনসারুল হক ইনসু’র নেতৃত্বে মিছিল অনুষ্ঠিত হয়।
এময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আব্দাল হক, গাংনী পৌর যুবদলের সদস্য সচিব এনামুল হকসহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।