মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৭ ফেব্রুয়ারী:
মেহেরপুরের গাংনী উপজেলা বিএনপি অফিসে পুলিশী বাঁধায় ২১ ফেব্রুয়ারী শোক দিবস পালনের প্রস্তুতি সভা পন্ড হয়ে গেছে। আজ সন্ধ্যা ৭ টার সময় এ প্রস্তুতি সভা হওয়ার কথা ছিলো।
জাতীয়তাবাদী দল বিএনপি’র জাতীয় কমিটির সহ-ত্রাণ বিষয়ক সম্পাদক ও মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ আমজাদ হোসেন জানান, মহান ২১ ফেব্রুয়ারী শোক দিবস পালন উপলক্ষে বিএনপি’র থানা কমিটির প্রস্ততি সভা সন্ধ্যা ৭ টার সময় নির্ধারন করা ছিলেঅ। পৌর এলাকার কিছু নেতা কর্মি বিএনপি কার্যালয়ে জড়ো হওয়ার কয়েক মিনিটের মধ্যেই গাংনী থানার একদল পুলিশ অফিসের মধ্যে এসে ১০ মিনিটের মধ্যে অফিস ফাঁকা করার জন্য নির্দেশ করে।
এসময় কি কারনে ফাঁকা করতে হবে জানালে পুলিশ জানিয়েছেন, এটা উপরের নির্দেশ।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এমপি আমজাদ হোসেন জানান,বর্তমান ফ্যাসিষ্ট সরকারের পেটোয়া বাহিনী পুলিশ বিনা উস্কানিতে অফিসের মধ্যে এসে শোক দিবস পালনের প্রস্ততি সভা পন্ড করেছে।