গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার ধানখােলা ইউনিয়নের আড়পাড়া গ্রামে বিদ্যুত স্পৃষ্টে আওলাদ হোসেন ওরফে জল্লাদ (৫৬) নামের এক চা বিক্রেতার মৃত্যু হয়েছে। তিনি আড়পাড়া গ্রামের বাসিন্দা। রবিবার সন্ধ্যার দিকে আড়পাড়া বাজারে তার নিজ চায়ের দোকানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আওলাদ ও তার ছেলে আড়পাড়া বাজারে একটি দােকান দিয়ে চায়ের ব্যবসা করে আসছিলেন। দোকানের ঢেউটিনের সাথে বিদ্যুত সংযুক্ত ছিল। এদিন সন্ধ্যায় টিনের সাথে তার শরীর স্পর্শ করলে,বিদ্যুত স্পৃষ্টে গুরুতর আহত হন। স্থানীয়
লোকজন তাকে উদ্ধার করে গাংনী উজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে,কর্তব্যরত চিকিৎসক মৃত ঘােষণা করেন।