গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের বাওট গ্রামে বিদ্যুত স্পৃষ্টে ইসরাইল হোসেন (৩৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। যুবক ইসরাইল বাওট গ্রামের ইউনুস আলীর ছেলে।
মঙ্গলবার (২ জানুয়ারী) সকালের দিকে বাওট বাজারে নিজ চায়ের দোকানের বৈদ্যতিক তার মেরামতের সময় বিদ্যুত স্পৃষ্টে তার মৃত্যু হয়। স্থানীয়রা জনান, ইসরাইল স্নাতকত্তর পাশ করে ঢাকা মার্কেন টাইন ব্যাংকে চাকরী করতেন। করনাকালীন সময়ে সে চাকরী থেকে অব্যাহতি নেয়। পরে বাওট বাজারে বাবার চায়ের দোকানে সাহায্য করতেন।
মঙ্গলবার সকালের দিকে চায়ের দোকানের বৈদ্যতিক তার সংযোগ দিতে গেলে, বিদ্যুত স্পৃষ্ট হয়। এসময় বাজারের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় বামন্দী বাজারের একটি ক্লিনিকে নেয় । এসময় তার শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে,সেখান থেকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পরপরই মারা যান। মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সােহেল আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।