গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী শহরে বিদ্যুত স্পৃষ্ট হয়ে ইব্রাহিম হোসেন (১৫) নামের এক মিস্ত্রীর মৃত্যু হয়েছে। নিহত ইব্রাহিম উপজেলার ছাতিয়ান গ্রামের আরিফুল ইসলামের ছেলে ও বামন্দী শহরের সেলিম ওয়ার্কসপের একজন মিস্ত্রী।
রবিবার দুপুর ১২টার দিকে ইব্রাহিমের মৃত্যু হয়। স্থানীয়রা জানান,দুপুরের দিকে ইব্রাহিম ওয়েল্ডিংয়ের কাজ করছিলেন। এসময় অসাবধানবশত সে বিদ্যুত স্পৃষ্ট হয়ে অসুস্থ হয়ে পড়ে। এসময় বাজারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় ক্লিনিকে নেয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি দেখে সেখান থেকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে,কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। গাংনী থানা সূত্র মৃত্যুর বিষয়টি নিশ্চত করেছে।