মেহেরপুরের গাংনী উপজেলার বাওট গ্রামে বিদ্যুৎপৃষ্ট হয়ে এবার সাহারুল ইসলাম (২৭) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার দুপুর ১২ টার দিকে নিজ বাড়ির বৈদ্যতিক লাইন মেরামত করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যায় সে। সাহারুল বাওট গ্রামের বিসারত আলীর ছেলে। নিহত সাহারুলের পরিবারের সদস্যরা জানায়,তাদের বাড়িতে বৈদ্যতিক লাইনে সমস্যা দেখা দিলে লাইন টি মেরামতের সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে সে মারা যায়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেছেন এ ঘটনায় একটি ইউডি মামলা করা হয়েছে।
