মেহেরপুর নিউজ :
মেহেরপুরের গাংনী উপজেলায় ২০২৫–২৬ অর্থবছরের খরিপ-১/২৬ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের ১ হাজার ৫০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে পাট, তিল ও মুগের বীজ এবং রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বীজ ও সার বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মতিয়ার রহমান।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আনােয়ার হােসেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা সেলিম রেজা।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়,উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের সহায়তার লক্ষ্যে সরকার ঘোষিত প্রণোদনা কর্মসূচির আওতায় এ উপজেলার তালিকাভূক্ত ১ হাজার ২০০ জন কৃষক, প্রতি বিঘা জমির জন্য পাটের বীজ ১ কেজি, ডিএপি সার ৫ কেজি ও এমওপি সার ৫ কেজি করে পাবেন। এছাড়া ১৫০ জন কৃষক প্রতি বিঘায় তিলের বীজ ১ কেজি, ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ৫ কেজি এবং আরও ১৫০ জন কৃষক প্রতি বিঘায় মুগের বীজ ১ কেজি, ডিএপি সার ৫ কেজি ও এমওপি সার ৫ কেজি করে পর্যায়ক্রমে পাবেন।
উদ্বোধনী দিনে পাট ক্যাটাগরির ৫০ জন কৃষকের মাঝে প্রণোদনার উপকরণ বিতরণ করা হয়েছে। বাকীরা পর্যায়ক্রমে পাবেন।