তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীতে বিভিন্ন সক্রিয় ক্লাবের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বিকেল সাড়ে ৫ টার দিকে মেহেরপুর – ২ (গাংনী) আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন এঁর বাসভবন থেকে এ ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
এমপি’র অ্যাম্বাসেডর/জনসংযোগ প্রতিনিধি সবুজ আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্যের এঁর সহধর্মিনী লায়লা আরজুমান বানু।
বাংলাদেশ ছাত্রলীগের ধানখোলা ইউনিয়নের সাধারণ সম্পাদক ওয়াজ্জেল হোসেনের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে এমপি সাহিদুজ্জামান খোকনের পুত্রদ্বয় সাদিউজ্জামান সাইফ ও সামিউজ্জামান সামি।অন্যান্যদের মধ্যে বিভিন্ন ক্লাবের সভাপতি ও সেক্রেটারিগন উপস্থিত ছিলেন।