তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ
মুজিব শতবর্ষে বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষে মেহেরপুরের গাংনীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কে এম শাহাবুদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহনেওয়াজ। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাসেল রানা’র উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নূর ই আলম সিদ্দিকী।
“সবাইকে নিয়ে একসাথে বিকশিত হোন, শরীরের যত্ন নিন, সুস্থ থাকুন। আমাদের কর্ম আমাদের ভবিষ্যৎ” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুস সামাদ, শফিকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা। এ সময় কৃষি অফিসের কর্মকর্তা কর্মচারী ছাড়াও এলাকার বিভিন্ন গ্রাম থেকে আসা কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।