গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীতে বিশ্ব ভােক্তা-অধিকার দিবস উপলক্ষে আলােচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সােমবার সকাল ১০টার দিকে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে আলােচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন সভার আয়ােজন করে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহনেওয়াজ। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমএ খালেক।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন। এসময় বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান আতু,গাংনী বাজার কমিটির সভাপতি মাহবুবুর রহমান স্বপন,সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বুলু প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী,সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।