মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩১ অক্টোবর:
মেহেরপুরের গাংনী উপজেলার শিশিরপাড়া গ্রামে মাছের বীল পাহারাদার গাংনী পৌরসভার বাঁশবাড়িয়া গ্রামের নফর আলী’র ছেলেআলম হোসেনকে (৩৫) পিটিয়েছে সন্ত্রাসীরা। বর্তমানে সে গাংনী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে আলম হোসেন বাদি হয়ে হামলাকারী আলমগীরকে প্রধান আসামি করে ৪ জনের নামে গাংনী থানায় মামলা দায়ের করেছেন।
আলম হোসেনের দুলা ভাই লিয়াকত আলী জানান,মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে স্থানীয় মেদীর বিলে মাছ পাহারা দেওয়ার সময় কয়েক জন সন্ত্রাসী আলমের হোসেনের উপর হামলা চালিয়ে ব্যাপক মারপিট করেছে। হাতুড়ি দিয়ে পিটিয়ে মরাত্বক আহত করে মৃত ভেবে ফেলে রেখে চলে যায়। পরে তার আত্মচিৎকারে এলাকাবাসী উদ্ধার করে গাংনী হাসপাতালে নিয়ে আসে।
গাংনী হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডাঃ আনোয়ারুল ইসলাম জানান,আলম হোসেনের সারা শরীরে মারপিটের দাগ রয়েছে।