গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী-কাজীপুর সড়কে বেপােরােয়া মােটরসাইকেলের ধাক্কায় ইয়ানুর রহমান (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশু ইয়ানুর উপজেলার বালিয়াঘাট গ্রামের বাসিন্দা ভ্যান চালক আব্দুল্লাহর ছেলে।
মঙ্গলবার সকালে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইয়ানুরের মৃত্যু হয়। এর আগে সােমবার দিবাগত সন্ধ্যারাতে বামন্দী-কাজীপুর সড়কের বালিয়াঘাট গ্রামে বেপােরােয়া মােটরসাইকেলের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
কাজীপুর ইউপির সদস্য ও সাবেক ফুটবলার আসাদুল ইসলাম, সোমবার সন্ধ্যা রাতে ইয়ানুর তার মায়ের সাথে বাড়ির পাশের একটি মুদি দোকানে মশা দমনের কয়েল কিনতে যান। মশার কয়েল কেনা শেষে ইয়ানুর মায়ের সাথে রাস্তা পার হচ্ছিল। এ সময় বেপােরােয়া গতিতে যাওয়া একটি মােটরসাইকেল ইয়ানুরকে ধাক্কা দেয়। ওই ধাক্কায় ইয়ানুর (আরেকটি যানবাহন) অটােভ্যানের চাকার নিচে পড়ে গুরুতর ভাবে আহত হন। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া। এসময় তার শারীরিক অবস্থার অবনতি দেখা দেয়। পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে,চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চত করেছেন।