মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১১ ডিসেম্বর:
মেহেরপুর গাংনী উপজেলার ভাটপাড়া কুঠিবাড়ি এলাকায় বোমা তৈরির সময় একটি বোমা বিষ্ফোরিত হয়েছে। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে গান পাউডার,জর্দার কৌটাসহ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে ।তবে কাউকে আটক করতে পারেনি পুলিশ।তবে বোমার আঘতে আহতের রক্তের দাগ পাওয়া গেছে।
আজ বুধবার রাত পোনে ৯টার দিকে ধলা পুলিশ ক্যাম্পের টু আইসি এএস আই সাইদুর সঙ্গীয় ফোর্স নিয়ে বোমা তৈরির এ সরঞ্জামগুলি উদ্ধার করেন।
জানা গেছে,আজ রাত সাড়ে ৮টার দিকে গাংনীর ভাটপাড়া কুঠি বাড়ি এলাকায় বিকট শব্ধে একটি বোমা বিষ্ফোরিত হয়। এ সয় এলাকার লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে সেগুলো উদ্ধার করে। এবং পুলিশ সেখানে রক্থের ছাপ দেখতে পায়। পুলিশ ধারনা করছে,কেউ এখানো বোমা তৈরি করছিলো্ এমন সময় একটি বোমা বিষ্ফোরিত হয়ে সে আহত হয়। বোমা বিষ্ফোরনের সাথে সাথে সে বোমা তৈরির সরঞ্জামগুলি ফেলে পালিয়ে গেছে।