মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৭ মার্চ:
গাংনী উপজেলার হিন্দা গ্রামের ভিটাপাড়া এলাকায় বোমা ফাটিয়ে ২ টি গরু লুট করেছে গরু চোরেরা। এসময় প্রতিরোধ করতে গিয়ে গরু চোরের বোমা হামলায় আহত হয়েছে গৃহকর্তা আকবর আলী মন্ডল (৪৩) ও তার স্ত্রী নারগীছ খাতুন (৩৫)।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টার সময় এ ডাকাতি ও বোমা হামলার ঘটনা ঘটে।
আহত আকবর আলী মন্ডল ও তার স্ত্রী নারগীছ খাতুনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত আকবর আলীর অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত আবাসিক মেডিকেল অফিসার এসএম রেজা। তার শরীরের বিভিন্ন অংশে বোমার স্পিন্টারের আঘাতে ক্ষত হয়েছে।
আহত নারগীছ খাতুন জানান, রাত ১২ টার দিকে শস্বস্ত্র গরু চোরের দল বাড়ির ভিতর ঢুকে গোয়াল ঘর থেকে ২ টি গরু খুলে নিয়ে চলে যায়। এসময় গরুর শব্দে ঘুম ভেঙ্গে গরু চোরদের প্রতিরোধ করতে গেলে আমাদের লক্ষ্য করে ১ টি বোমা ছুঁড়ে মারে। এসময় বোমাঘাতে আহত হয়ে পড়লে তারা ২ টি গরু নিয়ে পালিয়ে যায়।