সাহাজুল সাজু :
মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটী ও কাথুলী ইউনিয়নের বিভিন্ন গ্রামে ৬টি প্রকল্পের কাজের উদ্বোধন করা হয়েছে। প্রকল্পের কাজের মধ্যে রয়েছে সাহারবাটী ইউনিয়ন (কুঠি ভাটপাড়া) ভূমি অফিসের নতুন ভবন,কুঠি ভাটপাড়া বাজার মার্কেট ভবন,লক্ষি নারায়ণপুর ধলা সড়ক নির্মাণ,রাধাগােবিন্দপুর ধলা সড়ক ও রামকৃষ্ণপুর ধলা মাঠে শেখ হাসিনা কৃষক ছাউনীর উদ্বােধন।
বুধবার দিনব্যাপি মেহেরপুর-২ (গাংনী) আসনের জাতীয় সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রকল্পগুলোর উদ্বোধন করেন।
বিল্ডিং ও সড়ক নির্মাণ কাজের প্রকল্পের বাস্তবায়ন করে গাংনী উপজেলা এলজিইডি। এবং একটি প্রকল্প বাস্তবায়ন করে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস। এছাড়াও শেখ হাসিনা কৃষক ছাউনী কাজের বাস্তবায়ন করেন সংসদ সদস্য মােহাম্মদ সাহিদুজ্জামান খােকন।
প্রকল্পের কাজের উদ্বােধনকালে,সংসদ সদস্য মােহাম্মদ সাহিদুজ্জামান খােকন বলেন,বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়নের কারণে গ্রাম ও শহরের প্রার্থক্য বােঝা মুসকিল। প্রধানমন্ত্রীর কারণে আজ রাস্তা-ঘাট থেকে শুরু করে সকল ক্ষেত্রে উন্নয়ন অব্যাহত রয়েছে। কৃষি বান্ধব সরকার ক্ষমতায় আছে। তাই দেশের কৃষকরা তাদের কৃষি মালামাল ও পণ্যের ন্যায্য মূল্যে পাচ্ছেন। বিশেষ করে গাংনী উপজেলার বিভিন্ন এলাকায় যেসব উন্নয়ন হয়েছে বা হচ্ছে। সেগুলাে স্থানীয়দের চাহিদার দিকে গুরুত্ব দিয়ে করা হচ্ছে।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন,গাংনী উপজেলা এলজিইডির কর্মকর্তা ইঞ্জিনিয়ার গােলাম আলী শেখ,গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মােস্তফা, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান,সাহারবাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক,কাথুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান রানা,মেহেরপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান তৌহিদ মুর্শেদ অতুল বিশ্বাস,কৃষকলীগ নেতা ফজলুল হক, গাংনী উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, গাংনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু,আওয়ামী লীগ নেতা হাফিজুর রহমান মােখলেছ,আক্তারুজ্জামান বাবু,মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাইফুজ্জামান শিপু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুনতাসির জামান মৃদুলসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মিরা।
গাংনী উপজেলা এলজিইডি অফিস সূত্রে জানা গেছে, সাহারবাটী ইউনিয়ন (কুঠি ভাটপাড়া) ভূমি অফিসের নতুন ভবন নির্মাণে ব্যয় হয়েছে ৫৬ লক্ষ ৫৫ হাজার টাকা, ভাটপাড়া বাজার মার্কেট নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২ কােটি ৩৬ লক্ষ টাকা,লক্ষি নারায়ারণ ধলা সড়ক নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১ কােটি, ২৬ লক্ষ, ৯ হাজার ৯৫৬ টাকা,রাধাগােবিন্দপুর ধলা সড়ক নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১কােটি টাকা। এবং ধলা শেখ হাসিনা কৃষক ছাউনী নির্মাণে ব্যয় হয়েছে ৩ লক্ষ টাকা।