গাংনী প্রতিনিধি :
ডিম ক্রয় ভাউচার দেখাতে না পারা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরীর অপরাধে মেহেরপুরের গাংনীতে দুটি প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুরের উপ-পরিচালক সজল আহমেদ। মেহেরপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের (ভারপ্রাপ্ত) উপ-পরিচালক সজল আহমেদ জানান, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে ডিম বিক্রি ও ক্রয় ভাউচার দেখাতে না পারায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আইনের ২০০৯ এর ৪৫ ধারায় মেসার্স জে পি এফ পোল্ট্রি ফার্ম নামক প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি এবং জনস্বাস্থ্যের জন্য হুমকি বিভিন্ন রকম ছাপা ও লেখা কাগজের ঠোংগা ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আইনেরর ২০০৯ সালের ৪৩ ধারায় গাংনী সুইটস এন্ড বিরিয়ানি হাউজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় মেহেরপুর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ,গাংনী উপজেলা সেক্রেটারী ইন্সপেক্টর মশিউর রহমান উপস্থিত ছিলেন।