মেহেরপুর নিউজ, ০১ মে:
যথাযোগ্য মর্যাদায় সারাদেশের ন্যায় গাংনীতে মাহন মে দিবস পালন করেছে গাংনী ইমারত শ্রমিক সমিতি।
দিবসটি উপলক্ষে প্রথমে গাংনী ইমরাত নির্মাণ শ্রমীক সমিতির নিজেস্ব কার্যালয়ের সামনে জাতীয় ও শ্রমীক সংগঠনের পতাকা উত্তোলন করেন। পরে একটি র্যালী গাংনী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গাংনী বাজার বাসষ্ট্যান্ড এলাকায় এক আলোচনা সভার আয়োজন করা হয়।
র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসে। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুল কুড়ি শিশু শিক্ষালয়ের অধ্যক্ষ সিরাজুল ইসলাম,মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমীন, সাবেক পৌর মেয়র আহম্মেদ আলি, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ, পৌর আওয়ামী লীগের সভাপতি সানোয়ার হোসেন বাবলু, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, বাজার কমিটির সাধারণ সম্পাদক বজলুর রহমান বুলু।
সংগঠনের সাবেক সভাপতি ওমর আলির সভাপতিত্বে ও বাজার কমিটির সভাপতি মাহবুবুর রহমান স্বপন এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, ইমারত শ্রমীক সমিতির সভাপতি মোঃ হাফিজুল ইসলাম, সাধারণ সম্পাদ ও ৮ নং ওয়ার্ড কাউন্সিলর সাহিদুল ইসলাম সহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শ্রমীকদের ভাগ্য উন্নয়নে নিরলস পরিশ্রম করে আজ দেশকে উন্নয়নের এমনই এক পর্যায়ে নিয়ে গেছে যে আমাদের দেশ এখন বিশ্বের উন্নয়নের রোল মডেল । জননেত্রী শেখ হাসিনা শ্রমীক ভাইদের উন্নয়নের কথা বলেন। এখন কোন শ্রমীককে না খেয়ে থাকতে হয়না শ্রমীকদের আর কোন মনিবের জন্য অপেক্ষা করতে হয়না মনিবেরা শ্রমীকদের জন্য অপেক্ষা করে। শ্রমীকদের সাথে মনিবের সমতা নিয়ে এসেছে বর্তমান আওয়ামী লীগ সরকার। আলোচনাসভায় বক্তারা শ্রমীকদের সকল দাবির কথা শুনেন এবং তাদের যৌক্তিক দাবিগুলো পুরণ করার আশ্বাস দেন।
আলোচনা শেষে কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।