মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৬ মার্চ:
গাংনী উপজেলা প্রশাসনের উদ্যোগে ৪৩ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত যথাযোগ্য মর্যাদায় উৎযাপন করা হয়েছে।
৩১ বার তপোধ্বনীর মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুর হয়। গাংনী উপজেলা শহীদ মিনার বেদীতে পুষ্প স্তবক অর্পন করেন উপজেলা চেয়ারম্যান একেএম শফিকুল আলম। এসময় উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আব্দুস সালাম,গাংনী থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ইমরান আহামেদ সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধাঞ্জলী শেষে সকাল ৮ টার দিকে গাংনী হাইস্কুল মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বাধন করেন উপজেলা চেয়ারম্যান একেএম শফিকুল আলম। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্কাউটদলের সদস্যরা কুচকাওয়াজ পরিদর্শন করেন।