গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীতে ২৪৫ বােতল ফেনসিডিল ও ৫শ গ্রাম গাঁজাসহ ২জনকে আটক করেছে পুলিশ সদস্যরা। আটককৃতরা হলেন-গাংনী উপজেলার খাসমহল গ্রামের সুরমান আলীর ছেলে শরিফুল ইসলাম (২৮) ও কাজীপুর গ্রামের হাজীপাড়ার মৃত খলিলুর রহমানের ছেলে খাইরুল ইসলাম (৫২)।
মঙ্গলবার দিবাগত রাতে গাংনী থানা পুলিশের দুটিদল পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, মঙ্গলবার দিবাগত রাতে গাংনী উপজেলার খাসমহল গ্রাম ও কাজীপুর গ্রামের হাজীপাড়ায় পুলিশের দুটিদল পৃথক অভিযান চালিয়ে খাসমহল গ্রাম থেকে শরিফুল ইসলাম ও কাজীপুর গ্রামের হাজীপাড়া থেকে খাইরুল ইসলামকে আটক করা হয়।
এসময় শরিফুলের কাছ থেকে ২৪৫ বােতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এবং খাইরুলের কাছ থেকে ৫শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতদের বুধবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।