গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীতে ১শ গ্রাম গাঁজাসহ ২জনকে আটক করেছে ডিবি পুলিশ। আটককৃতরা হলেন- গাংনী উপজেলার ধানখােলা গ্রামের মৃত ইদু শেখের ছেলে আব্দুস সালাম শেখ ও একই গ্রামের মৃত ছমির আলীর ছেলে আবু সাঈদ।
সোমবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে মেহেরপুর জেলা ডিবি পুলিশের একটিদল ধানখোলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। জেলা ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে এস আই হাবিবুর রহমানের নেতৃত্বে এসআই রুবেল আহমেদ, এসআই বিশ্বজিৎ সরকার, এএসআই আহসান হাবীব ধানখােলা এলাকায় অভিযান চালিয়ে দু’জনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে গাঁজাসহ উদ্ধার করা হয়।আটককৃত আব্দুস সালাম শেখের বিরুদ্ধে আরও ৬টি মাদকের মামলা বিচারাধীন রয়েছে ।