গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর এলাকায় মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ৭ বছর বয়সী শিশুর যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে।
রবিবার মাদ্রাসা শিক্ষক এখলাছুর রহমানের বিরুদ্ধে গাংনী থানায় অভিযোগ করেছেন নির্যাতিত শিশুটির মা। যৌন নির্যাতনকারি এখলাছুর কাজীপুর-নওদাপাড়া মাঠপাড়া মাদ্রাসার শিক্ষক ও কাজীপুর গ্রামের বাসিন্দা।
অভিযোগ সূত্রে জানা গেছে, গাংনী উপজেলার নওদাপাড়া গ্রামের এক শিশুকে কাঁঠাল খাওয়ানোর লোভ দেখিয়ে শনিবার (১১ জুন) একটি ঘরে নিয়ে যায় এখলাছুর । এক পর্যায়ে শিশুটিকে যৌন নির্যাতন করেন এখলাছুর। এসময় শিশুটি চিৎকার শুরু করে। শিশুটির চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে গেলে,এখলাছুর পালিয়ে যায়। বিষয়টি জানতে পেরে পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেয় ।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হচ্ছে। এবং দােষী সাব্যস্ত হলে, আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।