মেহেরপুর নিউজঃ
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় মেহেরপুর জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে
মাসব্যাপী এ্যাথলেটিক্স প্রশিক্ষণ সমাপনী এবং এ্যাথলেটিক্স ও গ্রামীণ খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরের দিকে প্রশিক্ষণ সমাপ্ত এবং অ্যাথলেটিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতীম কুমার সাহা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদের সভাপতিত্বে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আল নূরানী।
জোড়পুকুরিয়া সহ গাংনী উপজেলার ৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৬০ জন শিক্ষার্থী মাস ব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণ ও প্রতিযোগিতা অংশগ্রহণ করে।