গাংনী প্রতিনিধি :

দেশে আবারাে করােনা আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সে কারণে দােকান-পাট সীমিত আকারে খােলা ও মাস্কের ব্যবহার নিশ্চিত করার লক্ষে সরকারী নির্দেশনা দেয়া হয়েছে।
দেশের অন্যান্য এলাকায় দােকান-পাট সীমিত আকারে খােলা হচ্ছে। এবং মাস্ক ব্যবহার নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে কঠাের পদক্ষেপ নেয়া হয়েছে। তবে কয়েক মাস আগে মেহেরপুরের গাংনীতে করােনা আক্রান্তের সংখ্যা শূন্য কৌটায় থাকার কারণে, মানুষ চলাচল ও দােকান-পাট খােলা স্বাভাবিক ছিল। এবং বর্তমান মানুষ চলাচল,দােকান-পাট স্বাভাবিক নিয়মেই চলছে। আর মাস্ক ব্যবহার যেনাে হাস্যেকর। এ এলাকার অনেক মানুষ মাস্ক মুখােমন্ডলে ব্যবহার না করে,পকেট বা মােটরসাইকেলের বডিতে লাগিয়ে রাখছে।
গাংনী বাজার কমিটির সাধারণ সম্পাদক বজলুর রহমান বুলু জানান, গাংনীতে করােনা আক্রান্তের সংখ্যা নেই বললেই চলে। তাই মানুষ মাস্ক ব্যবহারের বিষয়টি গুরুত্ব দিচ্ছে না। সকলকে এ বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত। তবে দােকান-পাট খােলা বা না খােলা এ বিষয়ে গাংনী বাজার কমিটিকে এখন পর্যন্ত সরকারীভাবে নির্দেশনা দেওয়া হয়নি। স্বাস্থ্য বিভাগের মতে,করােনা সংক্রামক আবারাে বেড়েছে। তাই মাস্ক ব্যবহারের পাশাপাশি সচেতন হতে হবে।