গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার করমদী গ্রামে মোটরসাইকেলের ধাক্কায় আহত তাহাজ উদ্দীন (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত তাহাজ করমদী গ্রামের বহালপাড়ার মৃত আবুল হোসেনের ছেলে।
রবিবার ভােররাতে ঢাকা উত্তরা হায়কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাহাজ মারা যান।
এর আগে গত বুধবার (১২মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দ্রুতগামি বেপরােয়া গতি সম্পন্ন মোটরসাইকেলের ধাক্কায় তাহাজ মারাত্বকভাবে আহত হয়েছিলেন।
স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যার দিকে করমদী গ্রামের কুমারগাড়ার গাইড়ি মাঠের রাস্তায় একই পাড়ার মকলেছুর রহমানের ছেলে লাবলু হোসেন ও কুবলুস আলীর ছেলে সরল আলী দ্রুতগতি সম্পন্ন মোটরসাইকেল নিয়ে দু,বন্ধু চালানাে প্রতিযােগিতা (পাল্লা) দিচ্ছিলেন। এসময় দু,বন্ধু নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়া তাহাজ উদ্দীনকে স্ব-জোরে ধাক্কা দেয়। ওই ধাক্কায় তাহাজ মারাত্বকভাবে আহত হন। পরে স্থানীয় লােকজন আহত তাহাজকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করেন।
এসময় তার শারীরিক অবস্থার অবনতি হলে, প্রথমে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ায় তাকে উন্নত চিকিৎসা দেয়ার জন্য ঢাকা উত্তরা হায়কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার ভােররাতে সে মারা যায়।
নিহত তাহাজ উদ্দীনের ভাতিজা আশরাফুল ইসলাম জানান, আমার চাচা তাহাজকে গ্রামের কুমারপাড়ার গাইড়ীর মাঠে মোটরসাইকেল দিয়ে চাপা দিয়েছিলেন গ্রামের কুমার পাড়ার মকলেছুর রহমানের ছেলে লাভলু। দূর্ঘটনার পর থেকে লাভলু ও তার পরিবারের লোকজন কোন খোঁজখবর নেয়নি।
নিহতে স্ত্রী মাছুরা খাতুন জানান,আমার স্বামীকে লাভলু পরিকল্পিত ভাবে মোটরসাইকেল দিয়ে চাপা দিয়েছিলেন। যার কারণে মৃত্যু হয়েছে। আমি লাভলুর বিচার চাই।
গাংনী থানা সূত্র জানায়ঠিক , নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে,তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।