মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৭ আগস্ট:
মেহেরপুরের গাংনী উপজেলার ভরাট গ্রামে মায়ের অসাবধানতার কারনে ৫ মাস বয়সী মাহফুজ হোসেন অগ্নিদগ্ধ। সারা শরীর ঝলসে গেছে শিশু মাহফুজের। বর্তমানে সে গাংনী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
গাংনী হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মেহেরপুর নিউজ কে বলেন,অগ্নিদগ্ধ শিশু মাহফুজের অবস্থা আশংকাজনক। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করার প্রয়োজন দেখা দেবে। কারণ তার শরীরের নানা অংশ ঝলসে গেছে।
মাহফুজের পিতা ইমারুল ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় মাহফুজের মা মোমেনা খাতুন তরকারী রান্না করার সময় কোল থেকে হঠাৎ অসাবধানতা বসত: সে আগুনের ওপর পড়ে যায়। এসময় মাহফুজের সারা শরীর ঝলসে যায়। তাকে দ্রুত উদ্ধার করে গাংনী হাসপাতালে নেয়া হয়।