সাহাজুল সাজু :
মহান বিজয় দিবস উপলক্ষে মেহেরপুরের গাংনীতে বীর মুক্তিযোদ্ধা,যুদ্ধাহত ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে গাংনী উপজেলা পরিষদ চত্বরে সংবর্ধনা প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন সংবর্ধনার আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী। উপজেলা সমবায় অফিসার মাহবুবুল হক মুন্টুর সঞ্চালনায়- এসময় বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশন (ভূমি) নাদির হােসেন শামীম,গাংনী থানার ওসি (তদন্ত) মনােজিত কুমার নন্দী, গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মুনতাজ আলী ও আমিরুল ইসলাম।