জুলফিকার আলী কানন,মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৮ সেপ্টেম্বর:
মেহেরপুরের গাংনী উপজেলার আমতৈল মানিকদিয়া গ্রামের আওয়ামীলীগ নেতা ও বীরমুক্তিযোদ্ধা আজিজুল হকের হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে গাংনী বাসষ্ট্যান্ডে প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ।
সমাবেশে বক্তারা,মুক্তিযোদ্ধা আজিজুল হকের হত্যাকারীদের এখন পর্যন্ত আটক না করায় মেহেরপুরের পুলিশ সুপার মোঃ শাহরিয়ার,গাংনী থানার ওসি বিমল কৃষ্ণ মল্লিক এর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন । এছাড়া ষোলটাকা ইউপি চেয়ারম্যান সাবদাল হোসেন কালুসহ তার দলের লোকজনকে আটক ও ফাঁসির দাবী জানান।
বৃহস্পতিবার বিকালে গাংনী বাস স্ট্যান্ড শহীদ রেজাউল চত্তরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মুন্তাজ আলী। প্রধান অতিথির বক্তব্য রাখেন,মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেহেরপুর -২ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, গাংনী উপজেলা চেয়ারম্যান একেএম শফিকুল আলম,গাংনী পৌর মেয়র আহমেদ আলী,চুয়াডাঙ্গা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার নুরুল ইসলাম,কুষ্টিয়া জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নাসিম আহমেদ,মেহেরপুর জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি আব্দুল মান্নান মাষ্টার,শহর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. ইয়ারুল ইসলাম,মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কাশেম,জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম ও আওয়ামীলীগ নেতা ইয়াসিন রেজা। বক্তব্য রাখেন,উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিনা মমতাজ কাকলী,জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা নূরজাহান বেগম, আওয়ামীলীগ নেতা আইয়ূব আলী,জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন,জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সোহেল আহমেদ,গাংনী থানা ছাত্রলীগের আহবায়ক ইসমাইল হোসেন,যুগ্ম আহবায়ক আব্দুল আলীম, সাহেদুজ্জামান শিপু সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ ।
গত ২৪ আগষ্ট আওয়ামীলীগ ও বিএনপির সংঘঁর্ষ মুক্তিযোদ্ধা আজিজুল হক আহত হন। ৬ সেপ্টেম্বর ঢাকা বঙ্গবšধু মেডিক্যাল কলেজে মারা যান।