মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৪ অক্টোবর:
“আমরা সবাই এক হবো আলোকিত সমাজ গড়বো” এই শোল্গানকে সামনে নিয়ে মেহেরপুর ছাত্র উন্নয়ন সংঘ ( মেসডা) এর আয়োজনে গাংনী উপজেলা হল রুমে গাংণী উপজেলার বিভিন্ন গ্রামের গরিব মেধাবী ছাত্র-ছাত্রীদেও মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার সকালে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপত্বিত করনে অনুষ্ঠানের আহবায়ক ডা.মাহাফুজ রহমান। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাংণী পাইলট স্কুলের সাবেক প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, বর্তমান প্রধান শিক্ষক আশরাফুজ্জামান, বক্তব্য রাখেন মেসডা’র সংগঠক মিজানুর রহমান, জাকির হোসেন, এনামুল হক । এসময় সেখানে মেসডার সংগঠক জুয়েল রানা, মজনুর রশিদ প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।