গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী বাজারে মােটরসাইকেলের ধাক্কায় তাসলিমা খাতুন (৪৫) নামের একজন গৃহবধূ নিহত হয়েছেন। নিহত তাসলিমা কাথুলী গ্রামের জিয়ারুল ইসলামের স্ত্রী।
সোমবার সকাল ১১টার দিকে তাসলিমা মােটরসাইকেলের ধাক্কায় আহত হয় । পরে বিকেলে মারা যান। নিহত তাসলিমা খাতুন কাথুলী গ্রামের জিয়ারুল ইসলামের স্ত্রী। স্থানীয়রা জানান,তাসলিমা বাড়ীর পাশে রাস্তার উপর দাঁড়িয়ে ছিলেন।
এসময় একটি মোটরসাইকেল তাকে চাপা দিলে, গুরুতরভাবে আহত হয়। স্থানীয় লােকজন তাকে উদ্ধার করে প্রথমে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে, কর্তব্যরত চিকিৎসক কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এদিন বিকেলে কুষ্টিয়া মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ।