মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৯ ডিসেম্বর:
গাংনী শহর থেকে মোটরসাইকেল চুরি করে পালাবার সময় হেমায়েতপুর থেকে পুলিশের হাতে ২ মোটরসাইকেল চোর আটক হয়েছে। পুলিশ চুরি যাওয়া মোটর সাইকেলটি (ঢাকা মেট্রো ল-১৩-৫৪৪১) উদ্ধার করেছে । আটকৃত মোটরসাইকেল চোররা হলো: গাংনী শহরের ডিগ্রী কলেজ পাড়ার শফিকুলের ছেলে তৌফিক এবং শিশির পাড়ার জালালের ছেলে সাগর। আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে গাংনী ফজলুল হক আইডিয়াল স্কুলের সামনে থেকে ওই চুরির ঘটনা ঘটে।
জানা গেছে, আজ সোমবার সন্ধ্যার দিকে গাংনী উপজেলার ভরাট গ্রামের রিকাত আলী তার পালসার মোটরসাইকেলটি স্কুরের সামনে রেখে ভিতরে প্রবেশ করে। এ সময় আগে থেকে ওৎ পেতে থাকা ২ চোর মোটরসাইকেল টি পালিয়ে যায়। এদিকে এ ঘটনার পরপরই বিষয়টি থানা পুলিশসহ বিভিন্ন ক্যাম্প পুলিশকে জানানোর পর আলমডাঙ্গা সড়ক দিয়ে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার সময় হেমায়েতপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। এ গাংনী শহরের ডিগ্রী কলেজ পাড়ার শফিকুলের ছেলে তৌফিক এবং শিশিরপাড়ার জালালের ছেলে সাগরকে আটক করে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে।