তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধি:
মেহেরপুরের গাংনী বাজারে “মোবাইল হসপিটাল” দোকানে সিঁধ কেটে চুরির অপরাধে দুই কিশোরকে আটক করেছে বাজারের নৈশ্য প্রহরী ও পুলিশ।
শনিবার দিবাগত মধ্যরাতে দোকানের পিছনের দেয়ালে সিঁধ কেটে মালামাল চুরির চেষ্টাকালে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো- গাংনী পৌর এলাকার পূর্ব মালসাদহ গ্রামের আনছার আলীর ছেলে সিহাব (১৫) ও চুয়াডাঙ্গা সাতগাড়ী গ্রামের মৃত তারাচাদ আলীর ছেলে শাকিল (১৪)।
গাংনী থানা অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান জানান, শনিবার দিবাগত মধ্যরাতে গাংনী বাজারের “মোবাইল হসপিটাল” নামক দোকানের পিছনের দেয়ালে সিঁধ কেটে মালামাল চুরির চেষ্টাকালে নৈশ্য প্রহরী ও পুলিশ তাদেরকে ধাওয়া করে আটক করে। রবিবার বিকালে তাদের বিরুদ্ধে শিশু-কিশোর আইনে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়।