গাংনী প্রতিনিধি :
”নিরাপদ মাছে ভরবাে দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরের গাংনীতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে গাংনী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটি গাংনী শাখা মতবিনিময় সভার আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য অফিসার খন্দকার শহিদুর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন,
উপজেলা কৃষি সস্প্রসারণ কর্মকর্তা রাসেল রানা,উপজেলা বি আর ডিবি অফিসার শাহ আলম, উপজেলা সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম।
এসময় বক্তব্য রাখেন, সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম,মজনুর রহমান আকাশ,মাজেদুল হক মানিক,সাহাজুল সাজু,আক্তারুজ্জামান,মাহবুব আলম,তৌহিদ-উদ-দৌলা রেজা।
উল্লেখ্য,জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে প্রথম দিনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এছাড়াও দ্বিতীয় দিন আগামীকাল (রবিবার) র্যালি
ও মাছ অবমুক্ত করা, তৃতীয় দিন সােমবার মৎস্য সমিতির সদস্যদের নিয়ে আলােচনা সভা এবং মঙ্গলবার জলাশয় এলাকায় অবৈধ উপায়ে মাছ শিকার ও মাছ নিধন রক্ষার্থে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।