মেহেরপুর নিউজ,০১ আগষ্ট:
মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার ওলিনগর নামক স্থানে যাত্রীবাহি বাস উল্টে শিক্ষার্থীসহ ২৫ জন আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত গাংনী পলিটেকনিক্যাল ইনস্টিউটিউট-এর অধ্যক্ষ মাহবুর রশিদ (৪৫), ইনস্টিউটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী মিলন হোসেন, বাদশা হোসেন ,ইভা পারভিন, রিয়াজ হোসেন ,আলামিন হোসেন, জনিরুল ইসলামকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। বাকিরা স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
সোমবার দুপুর দুই টার দিকে গাংনীর অলিনগর নামক স্থানে যাত্রীবাহি বাস উল্টে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মেহেরপুর থেকে কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহি বাস গাংনী উপজেলার অলিনগর নামক স্থানে পৌছালে অপর একটি ট্রাককে পাশকাটিয়ে যাবার সময় নিয়ন্ত্রন হারিয়ে বাসটি সড়কের পাশে পাটক্ষেতে উল্টে যায়। এতে বাসে থাকা প্রায় সকল যাত্রীই আহত হয়। আহতদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে প্রেরন করেছে স্থানীয়রা। দূর্ঘটনাকবলিত বাসটির অধিকাংশ যাত্রী ছিল গাংনী পলিটেকনিক্যাল ইনস্টিউটিউট শিক্ষার্থী ।