মেহেরপুর নিউজ, ১২ আগষ্ট:
দেশের অন্যান্য স্থানের মত মেহেরপুরের গাংনীতে স্কুলের ছাত্রছাত্রীদের সাথে নিয়ে মটরসাইকেল সহ যানবাহনের কাগজপত্র যাচাই করেছে পুলিশ।
রবিবার দুপুর ১ টার সময় গাংনী থানার উপ পুলিশ পরিদর্শক এসআই জাফর হোসেনের নেতৃত্বে এসব গাড়ীর কাগজ পত্র যাচাই বাছাই করা হয়। শিক্ষার্থীরা জানান,এভাবে গাড়ীর কাগজপত্র যাছাই বাছাই করলে দূর্ঘটনা অনেকটাই কমে আসবে। কাগজপত্র যাচাই কালে অধিকাংশ গাড়ীর কাগজপত্র সঠিক পাওয়া যায়। তারা আরো জানান, বাস,ট্রাক,মাইক্রোবাস ও ,মটরসাইকেলের কাগজপত্র পরীক্ষা নিরিক্ষা করেছেন তারা। তবে গাংনী উপজেলার বিভিন্ন সড়কে অবাধে স্যালো ইঞ্জিনচালিত অবৈধ যানবাহন চলছে। দ্রত সময়ের মধ্যে তাদের বিরুদ্ধেও অভিযান পরিচালনা করার দাবি করেন। গাংনী থানার উপ পুলিশ পরিদর্শক এসআই জাফর হোসেনে বলেন, ফিটনেস,রুটপারমিট,রেজিষ্টেন,ড্রাইভিং লাইসেন্স ও হেলমেড নিয়ে গাড়ী বের করছে মালিকরা। অবৈধ গাড়ী সড়কে চলাচল করছে না বললেই চলে। এ ধারাবাহিকতা অব্যাহত থাকলে মটরযান মালিকরা সব সময় প্রয়োজনীয় কাগজপত্র চলমান রাখতে বাধ্য হবে। গাংনী থানার ওসি হরেন্দ্র নাথ সরকার বলেন,ট্রাফিক সপ্তাহ চলছে। ট্রাফিক সপ্তাহ শেষ হলেও যানবাহনের কাগজপত্র যাচাই বাছাই করা হবে। কোন ভাবেই ফিসনেস,রুটপারমিট, রেজিষ্টেন,ড্রাইভিং লাইসেন্স ও হেলমেড ছাড়া গাড়ী চালাতে দেয়া হবেনা।