গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের (৯নং ওয়ার্ড) বেতবাড়ীয়া গ্রামে যুবদল সুজন আলী (৩৫) কে পিটিয়ে আহতের করেছে প্রতিপক্ষরা। আহত সুজন ইউনিয়ন যুবদলের অন্যতম নেতা ও বেতবাড়ীয়া গ্রামের ঘাটপাড়ার আব্দুস সালামের ছেলে। আহত সুজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
শনিবার দিবাগত রাত ৮টার দিকে স্থানীয় বেতবাড়ীয়া বাজারে হামলার ঘটনা ঘটে। আহত সুজন জানান,গত বৃহস্পতিবার (১সেপ্টেম্বর) ছিল বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী। প্রতিষ্ঠাবার্ষিকী পালনে অংশগ্রহণ করতে নেতাকর্মীদের নিয়ে গাংনী উপজেলা বিএনপির কার্যালয়ে গিয়েছিলাম। ওই প্রোগ্রামে অংশগ্রহণ করাই রাগে-ক্ষােভে আমাকে পিটি আহত করেন বেতবাড়ীয়া গ্রামের নজির উদ্দীন বাঙ্গালের ছেলে কমরুল ইসলাম ও রহিম মোল্লার ছেলে মিলন।
কাজীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জননেতা মতিউর রহমান মোল্লা জানান, বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী প্রোগ্রামকে কেন্দ্র করে নেতাকর্মীদের নিয়ে সমাবেশ স্থলে উপস্থিত হয়েছিল সুজন আলী। এজন্যই তাকে পিটি আহত করা হয়েছে বলে স্থানীয়দের মুখে শুনতে পেয়েছি। রাজনীতি করা সকলের অধিকার রয়েছে। কিন্তু এভাবে হামলা করা ন্যাক্কারজনক। কাজীপুর ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) সাইদুর রহমান জানান, কোন হামলার ঘটনা ঘটেনি। তবে বাকবিতন্ডা হয়েছে মাত্র।