গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী পৌর এলাকার চৌগাছা জামে মসজিদ হতে চৌগাছা ভিটাপাড়া রাস্তা পাঁকাকরণের উদ্বােধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে রাস্তা পাঁকাকরণের উদ্বােধন করেন,গাংনী পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা আহম্মেদ আলী।
এসময় উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলবৃন্দ ও কর্মকর্তা কর্মচারীরা। উদ্বোধন কালে,মেয়র আহম্মেদ আলী বলেন,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে বাংলাদেশকে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে কাজ করার জন্য নিরলস কাজ করে যাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রীর কারণেই আজ গ্রাম থেকে শহরে পরিণত হচ্ছে।