গাংনী প্রতিনিধি :
ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়েছে মেহেরপুরের গাংনীতে ।
রবিবার মধ্যেরাত থেকে ঝড়ােবৃষ্টি অব্যাহত রয়েছে। হালকা ঝড়ে গাংনী উপজেলার বিভিন্ন এলাকায় বড় কােন ক্ষয়ক্ষতি না হলেও কিছু গাছপালা ভেঙে পড়েছে। গাছ ভেঙে সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে। বিদ্যুত লাইনের তার ছিড়ে ছিন্নভিন্ন হয়ে পড়েছে। ফলে বিদ্যুত ব্যবস্থা বন্ধ রয়েছে। কিছু কাঁচা ঘরবাড়ির টিন উড়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি।
ঝড়াে বৃষ্টির কারণে জরুরী প্রয়ােজন ছাড়াই রাস্তা ঘাটে মানুষ চলাচল খুবই কম লক্ষ্য করা গেছে। তবে খেটে খাওয়া দিনমজুরীরা পড়েছে বিপাকে।